Dhaka post
ঢাকামঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা।

নিজস্ব প্রতিনিধি (নরসিংদী) : মোঃমামুন মোড়ল,
নভেম্বর ১৭, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা।

নরসিংদীর পলাশে একটি ইটের ভাটা থেকে তুলে নিয়ে ওমর সানি নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে ডাঙ্গা ইউনিয়নের কাজৈর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার পর তার মরদেহ পার্শবর্তী গাজিপুরের কালিগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইট ভাটার পাশে ফেলে যায় হত্যাকারীরা। নিহত ওমর সানি কাজৈর গ্রামের কাশেম মিয়ার ছেলে। 
নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে ওমর সানির সাথে কাজৈর গ্রামের ফায়েজ আলীর ছেলে কাদির মিয়ার পূর্ব বিরোধ ছিল। এর জের ধরে গতকাল বিকেলে সানি কাজৈর গ্রামে ৭৭৭ নামক ইট ভাটার সামনে অবস্থান করলে  ইট ভাটার মালিকের ভাই কাদির মিয়া দলবল নিয়ে তার উপর হামলা চালায়। পরে তাকে রশি দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে তার মৃত্যু হলে লাশ গুম করার উদ্যোশে পাশ্ববর্তী কালিগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইট ভাটার সামনে ফেলে যায়। পরে কালিগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।  
এদিকে হত্যার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত কাদির।

কালিগঞ্জ থানা পুলিশ জানায়, নিহতের ঘটনায় পলাশ থানায় মামলা করার প্রক্রিয়া করছে নিহতের স্বজনরা।
#

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।