Dhaka post
ঢাকারবিবার , ১৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কড়াইল টিঅ্যান্ডটি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন, পুনর্নির্মাণের আশ্বাস

তাওহীদ পাটোয়ারী মনির
নভেম্বর ১৫, ২০২৬ ২:১৪ অপরাহ্ণ
Link Copied!

কড়াইল টিঅ্যান্ডটি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন, পুনর্নির্মাণের আশ্বাস

রাজধানীর ঢাকা-১৭ আসনের কড়াইল টিঅ্যান্ডটি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য জনাব তারেক রহমানের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনরায় নির্মাণের আশ্বাস দেন সংসদ সদস্যের প্রতিনিধি জনাব আব্দুর রহমান সানি।

পরিদর্শনকালে মাননীয় প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা জনাব আবদুস সাত্তার পাটোয়ারী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশা ও প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে অবগত হন তিনি।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং বসতবাড়ি পুনর্নির্মাণের আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর এই উদ্যোগ দ্রুত বাস্তবায়িত হবে এমন প্রত্যাশা স্থানীয়দের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।