Dhaka post
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কে হচ্ছেন মতলব বাজার বণিক ও জনকল্যান সমিতির সভাপতি

সমির ভট্রাচার্য্য
সেপ্টেম্বর ২০, ২০২৬ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

কে হচ্ছেন মতলব বাজার বণিক ও জনকল্যান সমিতির সভাপতি

ঐতিহ্যবাহী মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বাজারের ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়, দোয়া ও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। তফসিল অনুযায়ী আগামী ১০ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দীর্ঘ ৭ বছর পর মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় প্রার্থী ও সাধারণ ব্যবসায়ীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা বিরাজ করছে।

এবারের নির্বাচনে সভাপতি পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। মজার বিষয় হলো, ৪ জন প্রার্থীই বাইশপুর গ্রামের বাসিন্দা।

তারা হলেন- ১. মা আমেনা টাওয়ারের স্বত্বাধিকারী ও বিশিষ্ট ব্যবসায়ী হাজী লোকমান হোসেন

২. বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মুজিবুর রহমান সরকার

৩. বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি এবং সম্রাট হোটেল এন্ড রেস্টুরেন্টের স্বত্বাধিকারী জসিম উদ্দিন প্রধান

৪. মতলব ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও তরুণ উদ্যোক্তা জাহাঙ্গীর আলম প্রধান (ভিপি জাহাঙ্গীর)
সকল প্রার্থীরা নিজ নিজ অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশাবাদী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।