Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বিষপানে গৃহবধুর আত্মহত্যা পালিয়েছে স্বামীর বাড়ির লোকজন

আলমগীর হোসেন সাগর, স্টাফ রিপোর্টার 
অক্টোবর ২৯, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় আঠারো বছর আগে কালীগঞ্জের নাগরীর মাল্লা গ্রামের মোহাম্মদ আলীর কন্যা সুমি বেগমের সাথে পাশের হাটখোলা গ্রামের আব্দুল খালেকের পুত্র মোশারফ মিয়ার বিয়ে হয়।

তাদের দুইটি সন্তান রয়েছে। মোশারফ মিয়া নেশাগ্রস্থ অবস্থায় প্রায় সময়ই তার স্ত্রীকে মারধরসহ নানাভাবে নির্যাতন করতো। পারিবারিক কলহের জেরে সুমি (৩৮) গত মঙ্গলবার রাতের যেকোন সময় বিষপান করে।

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। বুধবার সকালে তার আত্মীয়স্বজন মৃত্যুর খবর পেয়ে কালীগঞ্জ থানায় অবহিত করলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনার পর মোশারফ ও তার পরিবারের সদস্যরা পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ ও মামলা দায়েরে প্রস্তুতি প্রক্রিয়াধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।