দক্ষিণ নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনন্দঘন পিকনিক
শিক্ষার্থী-শিক্ষক ও অতিথিদের মিলনমেলায় মুখরিত বিদ্যালয় প্রাঙ্গণ
নিজস্ব প্রতিবেদক: আনন্দ, উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে দক্ষিণ নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিকনিক অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এ পিকনিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে শিক্ষার্থীদের পাশাপাশি স্থানীয় শিক্ষক নেতা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, সমাজসেবক, সাংবাদিক এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অলিউল্লাহ, শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক হাসান মামুন, খাদেরগাঁও ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি মামুন মিয়া, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ দুলাল পাটোয়ারী ও সহসভাপতি মোঃ সুলতান কাজী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফারুক মিয়া, সোহাগ মিয়া, সোলাইমান প্রধান, সেলিম হোসেন, সাংবাদিক মহসিন পাটোয়ারী, খোকন হাওলাদার, লোকমান হোসেন, প্রত্যয় যুবকল্যাণ সমবায় সমিতির সভাপতি মোঃ আল আমিন প্রধান, অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা আল আমিন মিয়াজী, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক অপস সরকার পলাশ, শিক্ষক নেতা নুরে আলম, শাহজাহান, শাহজামাল মিয়াজী, মো: আজিজ, মাহমুদুল হাসান, নজরুল ইসলাম, মোঃ শাহজালাল, ওসমান গনি ও সঞ্জয় সরকার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি জাহাঙ্গীর মিয়াজী এবং সদস্য মরিয়ম বেগম, ফারুক হাওলাদার ও খাদিজা বেগম অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্তী ভৌমিকের নেতৃত্বে শিক্ষক ইশরাত জাহান রুমি, তাছলিমা আক্তার, জান্নাত আক্তার ও সৈকত পাল সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করেন।
পিকনিককে কেন্দ্র করে সকাল থেকেই শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে। বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রমের বাইরে এমন আয়োজন শিশুদের জন্য আনন্দ ও বিনোদনের পাশাপাশি সহপাঠীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি বিশেষ সুযোগ সৃষ্টি করে। অতিথিদের উপস্থিতিতে শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাস আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
আয়োজনটি ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা একসঙ্গে সময় কাটানোর মধ্য দিয়ে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আন্তরিকতার এক সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেন।
সংশ্লিষ্টরা মনে করেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিনোদন ও সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের একঘেয়েমি দূর করার পাশাপাশি তাদের মধ্যে সামাজিকতা, সহযোগিতা ও পারস্পরিক বন্ধন দৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখে।
দিনশেষে আনন্দঘন পরিবেশে পিকনিকের সমাপ্তি ঘটে। এমন সুন্দর ও স্মরণীয় একটি দিন কাটাতে পেরে শিক্ষার্থী, শিক্ষক এবং উপস্থিত অতিথিরা সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

