Dhaka post
ঢাকামঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

রনজিৎ সরকার রাজ ,(দিনাজপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৬ ২:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুর বীরগঞ্জে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

২১ সেপ্টেম্বর সোমবার বিকেল থেকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সাহেবগঞ্জহাট আদর্শ ক্লাবের আয়োজনে স্কুলমাঠে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নারী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

খেলায় মুখোমুখি হয় নীলফামারী নারী ফুটবল একাডেমি ও পঞ্চগড় নারী ফুটবল দল।

মোহনপুর ইউনিয়ন কৃষক দলের সার্বিক তত্ত্বাবধানে খেলাটি পরিচালিত হয়।

ভিন্ন আয়োজনে নারী ফুটবল টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়া প্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

আয়োজকরা জানান, নারীদের খেলা ধুলায় উৎসাহিত করা, ক্রীড়াঙ্গনের বিকাশ ঘটানো এবং তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পাশাপাশি নারী ফুটবলের উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড়দের দক্ষ হতে এ ধরনের উদ্যোগ সহায়ক হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খেলার মাঠে হাজার হাজার দর্শকের আগমন হয়।

সে সময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহিনুর রহমান চৌধুরী শাহীন, ইউনিয়ন বিএনপি সভাপতি সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ফেরদৌস মন্ডল, সাধারন সম্পাদক আব্দুল খালেক, সোলায়মান আলী, আলহাজ্ব শরিফুল ইসলাম প্রধানসহ অনেকে উপস্থিত ছিলেন।

খেলাটিকে আরও প্রানোবন্ত করেছিলো সাবেক ছাত্রদল নেতা, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক, অন্যতম খেলোয়াড়, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, ইটভাটা মালিক সমিতির যুগ্ম সম্পাদক, বর্তমান সময়ে তরুণ ও যুবকদের কর্ণধার সাহসি বলিষ্ঠ নেতৃত্ব, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আক্কাস আলীর পুরো প্রচার অভিযানে অংশ গ্রহণকারীদের উপস্থিতি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।