Dhaka post
ঢাকাশুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নিম্নচাপের জেরে জলমগ্ন পাকা ধানের জমি! ডায়মন্ড হারবারে কয়েকশো বিঘা জমির ফসল নষ্টের আশঙ্কা, চরম দুশ্চিন্তায় কৃষকরা

Link Copied!

নিম্নচাপের প্রভাবে হওয়া বৃষ্টিতে দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার-১ নম্বর ব্লকের বাসুলডাঙা অঞ্চলের একাধিক গ্রামের কৃষিজমি জলমগ্ন হয়ে পড়েছে। বিশেষ করে চাঁদা গ্রামে পাকা ধানের জমিতে জল জমে যাওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসীদের দাবি, বাসুলডাঙা অঞ্চলের বিভিন্ন গ্রামের পাশাপাশি চাঁদা গ্রামেও কয়েকশো বিঘা জমির পাকা ধান জলের তলায় চলে গিয়েছে। ফলে মাথায় হাত পড়েছে এলাকার কৃষকদের। দীর্ঘদিনের পরিশ্রমে ফলানো ধান ঘরে তোলার মুখে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তাঁরা।

পাকা ধান কাটার উপযুক্ত সময়ে জমিতে জল জমে যাওয়ায় আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। তাঁদের প্রধান চিন্তা, জমির জল দ্রুত না নামলে ধান নষ্ট হয়ে যেতে পারে। অন্যদিকে, জলমগ্ন জমি থেকে কীভাবে পাকা ধান উদ্ধার করে নিরাপদে বাড়িতে নিয়ে যাওয়া সম্ভব, তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

এলাকার কৃষকদের দাবি, দ্রুত জমে থাকা জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং ক্ষতিগ্রস্ত কৃষিজমি পরিদর্শন করে ফসলের ক্ষয়ক্ষতি নির্ধারণে প্রশাসন ও কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়িয়ে সরকারি সহযোগিতারও দাবি জানিয়েছেন তাঁরা।

এখন বড় প্রশ্ন, কয়েক মাসের পরিশ্রমে ফলানো পাকা ধান কি শেষ পর্যন্ত ঘরে তুলতে পারবেন বাসুলডাঙা অঞ্চলের কৃষকরা?

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ