দিনাজপুরের বীরগঞ্জে অগ্রদূত ক্লাব ফুটবল টুর্নামেন্ট-২০২৬, সিজন-৪-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী মহাবিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে মুখোমুখি হয় রানীবন্দর আইডিয়াল ক্লাব ও বিএফসি কাহারোল।
ফাইনাল খেলাকে ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে বিকেল থেকেই মাঠে দর্শকদের ভিড় বাড়তে থাকে।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ছাত্রনেতা মো. আক্কাস আলী।
৩নং শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং শতগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবি। এছাড়া উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান ডা. কে এম কুতুবুদ্দিন, ঐক্যবদ্ধ ঝাড়বাড়ীর কে এম সালাউদ্দিন, সাংবাদিক ইউসুফ আলী, সাংবাদিক উত্তম শর্মাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টটি বিশেষ ব্যবস্থাপনায় আয়োজন করে কলেজ মোড় অগ্রদূত ক্লাব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কলেজ মোড়, ঝাড়বাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ফারুক হোসেন।
খেলা দেখতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়ামোদী দর্শকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো আয়োজন ঘিরে ঝাড়বাড়ী মহাবিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

