Dhaka post
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

মোজাম্মেল হক , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৫:০২ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের খামার মধুবনপুর গ্রামে গ্রামীণ টাওয়ার সংলগ্ন মাঠে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়। খেলাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী এ খেলা উপভোগ করতে মাঠে ভিড় করেন বিভিন্ন বয়সী দর্শক। খেলায় চারটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাল্টাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ও চেয়ারম্যান পদপ্রার্থী শরিফুল ইসলাম শরীফ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা যুবদলের সদস্য আক্কাস আলী। বিশেষ অতিথি ছিলেন পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও পল্লী চিকিৎসক মো. খাইরুল শাহ, সমাজসেবক ডা. সুজন শেখ, ১ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. হামিদুল ইসলাম ও মো. জামাল শেখ এবং একই ওয়ার্ডের সাবেক মেম্বার পদপ্রার্থী এজাজুল হক ফরিদ। আয়োজক কমিটির সদস্য রাসেল ইসলাম, সবুজ ইসলাম, এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আক্কাস আলী বলেন, “গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এ ধরনের আয়োজন গ্রামীণ সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদনের সুযোগ করে দেয়। ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”
খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকেরা জানান, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখা এবং যুবসমাজের মধ্যে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।