Dhaka post
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

​রংপুরের বদরগঞ্জে ইয়াবাসহ ৬ মাদক কারবারি গ্রেফতার: “মাদককে জিরো টলারেন্স করা হবে”—ওসি হাসান জাহিদ সরকার

মো:আজিজুল হাকিম
অক্টোবর ২৫, ২০২৬ ১:৩২ অপরাহ্ণ
Link Copied!

রংপুরের বদরগঞ্জে পুলিশের পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জাহিদ সরকারের নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালুপাড়া ইউনিয়নের বৈরামপুর মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করা হয়। তারা হলেন—
১. জিল্লুর রহমান (৩২)
২. হৃদয় ইসলাম (২৮)
৩. মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৮)
৪. সাহাবুল ইসলাম (৪০)
৫. মিজানুর রহমান (৪৫)
​এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​অপরদিকে, একই রাতে উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের মাদাই খামার এলাকায় পৃথক আরেকটি অভিযান চালিয়ে শওকত আলী (৫৫) নামের আরও একজনকে আটক করে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​মাদকবিরোধী এই অভিযান ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, “বদরগঞ্জ থানাকে মাদকমুক্ত করতে আমরা জিরো টলারেন্স নীতিতে দিনরাত কাজ করে যাচ্ছি। তবে শুধু পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়; এর জন্য এলাকাবাসী, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।”
​মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার বিষয়ে তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে বদরগঞ্জ থানা পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।