Dhaka post
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির

টি টিভি বাংলাদেশ
নভেম্বর ২২, ২০২৬ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত ওই বিবৃতিতে জানানো হয়েছে যে, সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত হয়ে যথাক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাহার উজ-জামান শিহাব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সিরাজুম মুনির।

কমিটির অন্যান্য পদের কথা উল্লেখ করে জানানো হয়, সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তাহারিমা আফরোজ তুলি, সহ-সভাপতি হয়েছেন প্রান্ত কর্মকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে প্রীতম কুমার দাসকে এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছেন ইমু হোসেন রানা।

বিবৃতিতে আরও বলা হয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে এই কমিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।