Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানির সিইও মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Link Copied!

​সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের প্রবাসী গণমাধ্যমকর্মীদের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ব্যক্তিত্ব, গ্লোবাল কোম্পানির সিইও এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের উপদেষ্টা মোঃ গোলাম বিন মিশালের সঙ্গে এ মতবিনিময় সভায় অংশ নেন ফোরামের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
​চা-চক্রের পাশাপাশি আলোচনায় উঠে আসে মোঃ গোলাম বিন মিশালের বর্তমান অবস্থান, ব্যবসায়িক ও সামাজিক অভিজ্ঞতা, প্রবাসজীবনের নানা বাস্তবতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা প্রবাসে কর্মরত অবস্থায় নিজেদের পেশাগত অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। প্রাণবন্ত আলোচনা, সমসাময়িক বিষয়ের বিশ্লেষণ ও পারস্পরিক মতবিনিময়ে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
​সভায় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি প্রধান ফারুক আহমেদ চাঁন, সিনিয়র সহ-সভাপতি ও মোহনা টিভির সৌদি আরব প্রতিনিধি জাহাঙ্গীর আলম হৃদয়,
দৈনিক বাংলা প্রতিদিন ও দৈনিক মুক্তি সমাচার সহ বিভিন্ন দেশের গণমাধ্যম কর্মী সাংবাদিক লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি সৌদি আরব

সহ-সভাপতি ও দৈনিক লাব্বাইক পত্রিকার সম্পাদক মোঃ শাহজালাল ভট্টু, সাধারণ সম্পাদক ও বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল-আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মোঃ ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও চ্যানেল এস-এর সৌদি আরব প্রতিনিধি প্রধান এম. মেহেদুল খাঁন, সাংগঠনিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক ও গাজী টিভির রিয়াদ প্রতিনিধি মোঃ ফকির হাকিম, প্রচার সম্পাদক ও একুশে টেলিভিশনের রিয়াদ প্রতিনিধি মোঃ মিজানুর রহমান ভূঁইয়া, দপ্তর সম্পাদক ও আনন্দ টিভির সৌদি আরব প্রতিনিধি ওবায়দুল্লাহ আকন্দ ভুবন এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক সরেজমিন বার্তার সৌদি আরব প্রতিনিধি ইমতিয়াজ মাহমুদ। এছাড়াও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার আরও অনেক সহকর্মী ও প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।
​আন্তরিকতা, সৌহার্দ্য ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজিত এ চা-চক্র যেন প্রবাসী সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ