হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, শহরের বেসরকারি নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ,
আজ ২৩ শে নভেম্বর সোমবার।, আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, রবিবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, শহরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন, এই দিন সকালে মুখ্যমন্ত্রীর নির্দেশে উন্নত চিকিৎসার জন্য কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যান বিধায়ক কে।
রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার নিজে উপস্থিত থেকে অ্যাম্বুলেন্সে করে তাহাকে কলকাতায় নিয়ে আসেন। সেখানে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষও।
জানাযায় রবিবার দুপুরে একটি কর্মসূচিতে থাকাকালীন হঠাৎই কোমর ও পিঠে অসহ্য যন্ত্রনা শুরু হয় বিধায়ক হেমন্ত বাঘের, এরপর তাহাকে আরামবাগের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়, যেখানে প্রাথমিক চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে, তাহার খোঁজখবর নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এরপরই উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই মতো এদিন সকালেই আরামবাগ এসে পৌঁছন স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, বর্তমানে কলকাতায় নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আরামবাগের বিধায়ক হেমন্ত বাগের। তাহার চিকিৎসা চলছে।

