Dhaka post
ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

১০ দফা দাবি নিয়ে মগরাহাট পূর্বের বিডিও অফিসে কংগ্রেসের ডেপুটেশন, প্রতিবাদ সভায় প্রাক্তন সাংসদ মনোরঞ্জন হালদার; শুভেন্দু অধিকারীকে ‘চোর-ধাপ্পাবাজ’ বলে তীব্র আক্রমণ সৌম্য আইচ রায়ের

বাইজিদ মন্ডল ,মগরাহাট ,দক্ষিণ ২৪ পরগনা
নভেম্বর ১৮, ২০২৬ ৭:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থে ১০ দফা দাবি নিয়ে মগরাহাট পূর্ব ব্লকে সরব হল কংগ্রেস। মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৩টায় মগরাহাট (পূর্ব) ব্লক কংগ্রেস-২-এর উদ্যোগে বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি এবং অফিসের সামনে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ও সাংসদ অধ্যাপক মনোরঞ্জন হালদার। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক সুজিত পাটেয়ারী।

কংগ্রেসের পক্ষ থেকে মোট ১০ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলির মধ্যে রয়েছে আবাস যোজনা, অন্নপূর্ণা ভাণ্ডার, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের (PHE) মাধ্যমে পানীয় জল সরবরাহ, খাল সংস্কার, গোকর্ণী ও মোহনপুর স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়ন, পাড়া সমাধান প্রকল্প, রাস্তা মেরামত, পথশ্রী প্রকল্প, রাধানগরপুল নির্মাণ এবং বিভিন্ন ভাতা সংক্রান্ত দাবি।

এছাড়াও বিডিও অফিসের সামনে কংগ্রেসের আয়োজিত প্রতিবাদ সভায় রাজনৈতিক বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়। সভায় প্রদেশ কংগ্রেসের প্রধান মুখপাত্র সৌম্য আইচ রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ‘চোর’ ও ‘ধাপ্পাবাজ’ বলে কটাক্ষ করেন। পাশাপাশি তাঁর হুঁশিয়ারি, ‘‘তৃণমূলকে যেভাবে বাংলা ছাড়া করেছি, ২০২৯ সালের আগেই বিজেপিকেও বাংলা ছাড়া করব।’’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্ব ব্লক কংগ্রেস সভাপতি খয়রুল হক লস্কর, আরিফুল সেখ, মিহির হাজরা, আক্তার সেখ, ইউসুফ খান-সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

স্থানীয় মানুষের দীর্ঘদিনের সমস্যা, উন্নয়ন এবং বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত দাবিকে সামনে রেখেই এই ডেপুটেশন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়। ১০ দফা দাবির মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাই ছিল কংগ্রেস নেতৃত্বের মূল উদ্দেশ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ