Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কৈখালী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ঘোষণা তানিয়া আফরোজ মুছা

সাতক্ষীরা প্রতিনিধি:
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ১২:৫১ অপরাহ্ণ
Link Copied!

কৈখালী ইউপির সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী ঘোষণা তানিয়া আফরোজ মুছা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ নারী নেতৃত্ব মিসেস তানিয়া আফরোজ মুছা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তানিয়া আফরোজ মুছা। বিশেষ করে নারী ও শিশুদের বিভিন্ন সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা এবং এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
প্রার্থিতা ঘোষণার সময় তানিয়া আফরোজ মুছা বলেন, “আমি নির্বাচিত হলে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চাই, পাশাপাশি রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় দারিদ্র্য দিনমজুরের বন্ধু হয়ে বাঁচতে চাই আজীবন। নারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং এলাকার মানুষের মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে কাজ করব।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
তানিয়া আফরোজ মুছার প্রার্থিতা ঘোষণাকে ঘিরে স্থানীয় নারী ও তরুণদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।