Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৪ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আমোদ আলী, শৈলকুপা,
সেপ্টেম্বর ২৪, ২০২৬ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

জামায়াতের গণসংযোগে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহের শৈলকুপায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচিতে বাধা ও হামলার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এতে জামায়াতের আটজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। একই সময় তিন থেকে পাঁচটি যানবাহন ভাঙচুরের অভিযোগও পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা শহরে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকুপা উপজেলা শাখার আমির (সভাপতি) অধ্যাপক এ. এস. এম. মতিউর রহমান। এতে জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বুধবারের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, গণসংযোগ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তারা বলেন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা ও হামলার ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।