Dhaka post
ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন নুর আহম্মদ হোসেন আলমগীর

তাওহীদ পাটোয়ারী মনির
জুলাই ১৩, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ
Link Copied!

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন নুর আহম্মদ হোসেন আলমগীর

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক ব্যাংকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুর আহম্মদ হোসেন আলমগীর।

তিনি বিশিষ্ট সমাজসেবক মরহুম মোঃ আবুল হোসেন মিয়া (আবুশামা)’র ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।

তাঁর এ মনোনয়নে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন। তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্ব, অভিজ্ঞতা ও আন্তরিক প্রচেষ্টায় নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।

নবনিযুক্ত সভাপতি নুর আহম্মদ হোসেন আলমগীর বিদ্যালয়ের উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।