Dhaka post
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক

মো: জুয়েল মন্ডল, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ১২:১৭ অপরাহ্ণ
Link Copied!

মহাদেবপুরের কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট খ্যাত বদিউজ্জামান বদিকে অবশেষে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ।
জানা গেছে, শনিবার রাত ৮ টার দিকে উপজেলার চক গোবিন্দ গ্রামের একটি বাগান থেকে কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদিকে আটক করা হয়। আটককৃত বদি উপজেলা সদরের চক গোবিন্দ গ্রামের মহির উদ্দিনের ছেলে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ ওসি ওমর ফারুক জানান, আটককৃত বদিউজ্জামান বদির বিরুদ্ধে মহাদেবপুর থানা সহ অন্যান্য থানায় মোট ১৯ টি নিয়মিত মামলা রয়েছে।
এ সকল মামলার মধ্যে ইতিমধ্যে দুটি মামলায় তিন বছরের কারাদণ্ডাদেশ হয়েছে বদির বিরুদ্ধে। মহাদেবপুর থানায় ২০১৭ সালে দায়ের কৃত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি ( ২ ) জিআর ১০৪/১৭ (মহা :)বিশেষ ট্রাইব্যুনাল যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালত মাদক সম্রাট ও চোরাকারবারি বদিউজ্জামান বদিকে ২ বছরের সশ্রম কারাদণ্ড সহ ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ মাস সশ্রম করা দন্ড প্রদান করে।
অপরদিকে ধামইরহাট থানার ২০১৩ সালে দায়েরকৃত অপর একটি মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি (২ )জি আর ১৯০/১৩ (ধাম:) বিশেষ ট্রাইব্যুনাল মামলা নম্বর ৬৫/ ২০১৪ নওগাঁ যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত উক্ত আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে।
কুখ্যাত চোরাকারবারি ও মাদক সম্রাট বদিউজ্জামান বদি দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পলাতক থেকে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা সহ নানা অপকর্ম পরিচালনা করে এসেছে বলেও অভিযোগ রয়েছে। উল্লেখ্য যে , এর আগে উল্লেখিত দণ্ডপ্রাপ্ত আসামীকে আটকের জন্য মহাদেবপুর থানা পুলিশ গেলে একজন পুলিশ অফিসারকে বদি দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত যখম করায় ওই পুলিশ অফিসারকে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামী বদিকে পুলিশ স্কটের মাধ্যমে রবিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।