Dhaka post
ঢাকাসোমবার , ১৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ

নিজস্ব  প্রতিনিধি(নরসিংদী)  মোঃমামুন মোড়ল,
নভেম্বর ১৬, ২০২৬ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

পলাশে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক ভোরের চেতনার ২৮ বছরে পদার্পণ

নরসিংদীর পলাশে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮ বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় পলাশ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক ভোরের চেতনার নরসিংদী জেলা প্রতিনিধি কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভার সভাপতি আলম মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহিদ, ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবির, সাধারণ সম্পাদক নুরে আলম রনি, যুগ্ম সাধারণ সম্পাদক আলা আমিন হিমা, দৈনিক ভোরের চেতনার পলাশ উপজেলা প্রতিনিধি মো. কামরুজ্জামান, মো. বেলায়েত হোসেন, মামুন, শাহ পিংকু, মো. পারভেজ, ফরিদিন হাসান, দীপ্ত ও বৈশাখী টেলিভিশনের সাংবাদিক আল আমিন,মোঃমামুন মোড়ল, সহ
  স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।