Dhaka post
ঢাকারবিবার , ২২ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ সদর ভবানীপুরে ২টি শ্যালো মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় দুইজন গ্রেফতার

উজ্জ্বল কুমার ,নওগাঁ জেলা প্রতিনিধি
নভেম্বর ২২, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যানসহ দুটি শ্যালো মেশিন উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০ নভেম্বর শুক্রবার নওগাঁ সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের ভবানীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, আত্রাই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত আজাহারের ছেলে মাসুদ রানা মাসুম (৩১) এবং একই গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে মো. নিলয় হোসেন (২১)।

পুলিশ জানায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নওগাঁ সদর মডেল থানা পুলিশের অভিযানের সময় দুই ব্যক্তি একটি ভ্যানে করে দুটি শ্যালো মেশিন নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

এ সময় স্থানীয় জনগণের সহযোগিতায় তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে শ্যালো মেশিন দুটি ও ব্যবহৃত ভ্যানটি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আত্রাই উপজেলা থেকে শ্যালো মেশিন দুটি চুরি করে আনার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।