Dhaka post
ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মাদার টেরেজার স্নেহে বেড়ে ওঠা বিজ্ঞানী স্বপন ঘোড়ুইয়ের দাবি, ক্যানসারের ওষুধ উদ্ভাবন! এবার দেশের মানুষের পাশে দাঁড়াতে সরকারের উদ্যোগের আর্জি

বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার
নভেম্বর ২৪, ২০২৬ ১১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ক্যানসারের মতো মারণরোগে আক্রান্ত মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেন বিজ্ঞানী স্বপন ঘোড়ুই। তাঁর দাবি, দীর্ঘদিনের গবেষণার পর তিনি ‘সরারি ক্যানসার প্রতিষেধক’ নামে একটি আয়ুর্বেদিক ওষুধ উদ্ভাবন করেছেন। এক সংস্থার মাধ্যমে বিশ্বের বিভিন্ন জায়গায় ক্যানসার আক্রান্ত রোগীদের চিকিৎসায় তাঁর উদ্ভাবিত ওষুধ ব্যবহার করা হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। এই ওষুধ খেয়ে প্রায় ১০ বছর ধরে এখনো পর্যন্ত সুস্থ্য আছে বলে জানান। তবে তাঁর আক্ষেপ, এই ওষুধ দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে এখনও পর্যন্ত সরকারি উদ্যোগের অভাব রয়েছে। তাঁর আবেদন, দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া ক্যানসার আক্রান্ত মানুষের কথা ভেবে সরকার যেন তাঁর উদ্ভাবিত পণ্য সম্পর্কে যথাযথ বৈজ্ঞানিক মূল্যায়ন করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করে।

বিজ্ঞানীর দাবি অনুযায়ী, তাঁর উদ্ভাবিত ‘সরারি ক্যানসার প্রতিষেধক’-এর দাম মাত্র ১২০০ টাকা। ক্যানসারের চিকিৎসায় বিপুল খরচের বোঝা বহু পরিবারকে আর্থিক সংকটের মুখে ঠেলে দেয়। সেই বাস্তবতার কথা মাথায় রেখেই তুলনামূলক কম খরচে মানুষের কাছে চিকিৎসা-সহায়ক পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গবেষণায় এগিয়েছেন বলে জানিয়েছেন স্বপন ঘোড়ুই। তাঁর বক্তব্য, আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোই তাঁর গবেষণার অন্যতম প্রধান উদ্দেশ্য।

স্বপন ঘোড়ুইয়ের জীবনযাত্রাও একাধিক আবেগঘন অধ্যায়ে সমৃদ্ধ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, শৈশবে মাদার টেরেজার স্নেহ-সান্নিধ্যে কেটেছে তাঁর বেড়ে ওঠার দিনগুলি। সেই শৈশবের অভিজ্ঞতা পরবর্তী জীবনে মানুষের জন্য কিছু করার অনুপ্রেরণা জুগিয়েছে বলে মনে করেন তিনি। গবেষণা ও উদ্ভাবনের পথে এগিয়ে চলার পাশাপাশি ভারত সরকারের পেটেন্ট পাওয়ার কথাও জানিয়েছেন বিজ্ঞানী। তাঁর দাবি, পেটেন্ট পাওয়ার পর বিশিষ্ট সাহিত্যিক মহাশ্বেতা দেবী তাঁকে শুভেচ্ছা জানিয়েছিলেন। সেই মুহূর্তকে জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা বলে উল্লেখ করেছেন তিনি।

ক্যানসারের পাশাপাশি ‘ব্লাড জুস’ এবং ‘ভ্যাকসিন জুস’ নামে আরও দুটি পণ্য তৈরি করেছেন বলে জানিয়েছেন স্বপন ঘোড়ুই। তাঁর দাবি, ‘ব্লাড জুস’ রক্ত তৈরিতে সহায়তা করে এবং ‘ভ্যাকসিন জুস’ কোভিড প্রতিরোধে কার্যকর। তাঁর উদ্ভাবিত পণ্য বিদেশেও পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি।
বিজ্ঞানীর বক্তব্য, তাঁর উদ্ভাবিত পণ্যগুলি দেশের মানুষের কাছে পৌঁছলে বহু পরিবার উপকৃত হতে পারে। বিশেষ করে ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত আর্থিকভাবে দুর্বল মানুষের কাছে সুলভ চিকিৎসা-সহায়ক ব্যবস্থা পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
মাদার টেরেজার স্নেহে কাটানো শৈশব থেকে গবেষণার জগতে পথচলা—স্বপন ঘোড়ুইয়ের জীবনের এই যাত্রা যেমন আবেগঘন, তেমনই তাঁর উদ্ভাবন ঘিরে রয়েছে নানা প্রশ্ন। তাঁর আর্জি, সরকার যেন বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে যথাযথ মূল্যায়নের মাধ্যমে দেশের মানুষের কাছে তাঁর উদ্ভাবন পৌঁছে দেওয়ার পথ সুগম করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ