Dhaka post
ঢাকাবুধবার , ২৫ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মান্দা দেলুয়াবাড়ী এলাকায় ৪৮ লিটার চোলাই মদতৈরির ওয়াশ উদ্ধার সহ ১ জন গ্রেপ্তার

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি
নভেম্বর ২৫, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দায় বিশেষ অভিযান চালিয়ে ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মোঃ আনিছুর রহমান (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ৮ নম্বর কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার আনিছুর রহমান দেলোয়াবাড়ী দক্ষিণপাড়া গ্রামের মৃত সাহেব আলী মন্ডলের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়,মাদক উদ্ধার,গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও বিশেষ অভিযান পরিচালনাকালে আনিছুর রহমানের বসতবাড়ির উত্তর পাশে গোয়ালঘরে তল্লাশি চালানো হয়।

এ সময় দুটি কালো রঙের প্লাস্টিকের জারকিনে রাখা ২৪ লিটার করে মোট ৪৮ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। উদ্ধার করা ওয়াশের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।

এ ঘটনায় মান্দা থানা অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন, মাদকবিরোধী অভিযানে আনিসুর রহমান কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কালে তার বাড়ি থেকে ৪৮ লিটার চোলাই মদ তৈরির ওয়াশ উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার আনিসুর রহমান এর বিরুদ্ধে মান্দা থানায় নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।