Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

বাইজিদ মন্ডল ,দক্ষিন চব্বিশ পরগনা
নভেম্বর ২৬, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ভোটার তালিকা থেকে বাদ পড়া বা ডিলিট হওয়া যোগ্য ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় এক বিশেষ পথসভার আয়োজন করা হয়। ভোটাধিকার রক্ষা এবং প্রত্যেক যোগ্য নাগরিকের গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করার দাবিতে এই পথসভায় সরব হন সংগঠনের নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডায়মন্ড হারবার মহকুমা কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য জ্ঞানতোষ প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির উস্থি বিধানসভা কমিটির সভাপতি তথা শিক্ষক মাস্টার নুর নবী সরদার এবং কমিটির সম্পাদক জিয়াউল হক হালদার। পাশাপাশি উপস্থিত ছিলেন সমিতির ডায়মন্ড হারবার কমিটির সম্পাদক সঞ্জয় মণ্ডলসহ অন্যান্য নেতৃত্ব, কর্মী ও সমর্থকরা।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উস্থি বিধানসভা কমিটির সভাপতি মাস্টার নুর নবী সরদার ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যোগ্য নাগরিকদের ভোটাধিকার কোনওভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া যাবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তিনি।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবে ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি।

এদিনের পথসভা থেকে সংগঠনের পক্ষ থেকে জোরালোভাবে দাবি জানানো হয়, ভোটার তালিকা থেকে বাদ পড়া সমস্ত যোগ্য ভোটারের নাম পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে এবং কোনও যোগ্য নাগরিক যেন তাঁর গণতান্ত্রিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে হবে।

ভোটাধিকার রক্ষার এই দাবিকে সামনে রেখে আগামী দিনেও সংগঠনের পক্ষ থেকে আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাওয়ার বার্তা দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিশ্ব সর্বশেষ