Dhaka post
ঢাকাশুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার মালামাল

নিজস্ব প্রতিনিধি (নরসিংদী)  মোঃমামুন মোড়ল,
নভেম্বর ২৭, ২০২৬ ১০:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

পলাশে বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে দুর্ধর্ষ চুরি, খোয়া গেল ৫ লাখ টাকার মালামাল

নরসিংদীর পলাশে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে নির্মিত ঘোড়াশাল পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা প্লান্টে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাতের আঁধারে প্লান্ট থেকে বিভিন্ন যন্ত্রপাতি, বৈদ্যুতিক সরঞ্জাম ও জ্বালানিসহ প্রায় ৪ লাখ ৫০ হাজার থেকে ৫ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঘোড়াশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাদামতলী গ্রামে অবস্থিত প্লান্টটিতে এ চুরির ঘটনা ঘটে।
প্লান্ট কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে উৎপাদন কার্যক্রম শুরু করতে গিয়ে বিভিন্ন যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার খোয়া যাওয়ার বিষয়টি তাদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পলাশ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
#
মোঃমামুন মোড়ল

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।