নওগাঁ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি করে নিয়ে যাওয়ার সময় একটি ভ্যানসহ দুটি শ্যালো মেশিন উদ্ধার সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০ নভেম্বর শুক্রবার নওগাঁ সদর উপজেলার তিলকপুর…
ঠাকুরগাঁওয়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। ২১ নভেম্বর সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। এতে একদিকে জমিতে কেটে রাখা আমন ধান ভিজে যাচ্ছে, অন্যদিকে নতুন…
ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৫০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, বিদেশি মদ, দেশীয় চোলাই মদ ও নগদ টাকাসহ মো. স্বপন ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।…
দিনাজপুরের ঐতিহাসিক কান্তনগর মন্দিরে পৌঁছেছে শ্রীশ্রী কান্তজীউ যুগলবিগ্রহ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোববার (২২ নভেম্বর) দুপুরে দিনাজপুর রাজবাড়ী মন্দির থেকে ধর্মীয় শোভাযাত্রার মাধ্যমে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পালকিতে করে বিগ্রহটি…
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সন্তানদের সামনে স্ত্রী ছালেহা বেগমকে হত্যার দায়ে মোবারক হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (২২ নভেম্বর)…
নওগাঁর মহাদেবপুর উপজেলার আধুনিক নগর ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রযুক্তি নির্ভর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরে ১৫টি উন্নত মানের সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন করা হয়েছে। মহাদেবপুর-বদলগাছী…
নিম্নচাপের প্রভাবে বদলে গেছে উত্তরের জনপদ দিনাজপুরের আবহাওয়া। বিশেষ করে পার্বতীপুরসহ জেলার বিস্তীর্ণ এলাকায় এর ঘন কুয়াশা, গুঁড়িগুঁড়ি বৃষ্টি আর মেঘলা আকাশে হঠাৎ করেই শীতের অনুভূতি বেড়ে গেছে। দিনের বড়…
নরসিংদীতে অটোরিকশা ধুতে গিয়ে পুকুরে ডুবে চালকের মৃত্যু নরসিংদীতে অটোরিকশা ধুতে গিয়ে পুকুরে পড়ে ডুবে উজ্জ্বল (নাম) নামে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে নরসিংদী সদর মডেল থানার পাশে নবাব বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল নবাব বাড়ি এলাকার সফিকুল মিয়ার ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উজ্জ্বল নবাব বাড়ির পুকুরে অটোরিকশা ধুতে যান। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরের পানিতে পড়ে যান তিনি। সাঁতার না জানায় ধীরে ধীরে পানিতে তলিয়ে যান উজ্জ্বল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা রাতে পুকুরে উদ্ধার অভিযান চালান। তবে দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে শনিবার (২১ নভেম্বর) সকালে টঙ্গী থেকে ডুবুরি দল এসে পুকুরে অভিযান চালিয়ে তাঁর মরদেহ উদ্ধার করে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব…
শিক্ষার প্রসারে পলাশে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ অনুষ্ঠি শিক্ষার মানোন্নয়ন, পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে নরসিংদীর পলাশে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যতিক্রমী মিলনমেলা ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্টজনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনোৎসবে। শনিবার (২১ নভেম্বর) নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কে পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে প্লে-গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা অংশ নেন। দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচিতে ছিল শিক্ষার্থীদের ক্লাস পার্টি, সংগীতানুষ্ঠান, আনন্দ-উৎসব, বিনোদন, পারস্পরিক ভাববিনিময় ও অভিভাবক সমাবেশ। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের হাসি-আনন্দ, আন্তরিকতা এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনজুড়ে সৃষ্টি হয় এক হৃদ্যতাপূর্ণ পরিবেশ। অনুষ্ঠানে নতুন প্রজন্মকে বৈশ্বিক প্রতিযোগিতায় যোগ্য করে গড়ে তোলা, সৃজনশীল ও উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের সক্ষমতা তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে শিক্ষার গুণগত মান বৃদ্ধি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অভিভাবকদের কার্যকর সম্পৃক্ততা বাড়ানোর বিষয়েও আলোচনা করেন বক্তারা। পলাশ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. আরিফ পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজিব শাহরিয়ার, পলাশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি মো. আলম মোল্লা এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম ও নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এম এ কাইয়ুমসহ আমন্ত্রিত অতিথি, শিক্ষক, অভিভাবক ও সুধীজন। বক্তারা বলেন, শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীল চিন্তাশক্তি, নেতৃত্বের গুণাবলি ও প্রযুক্তিগত দক্ষতায় সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁরা আরও বলেন, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আস্থা ও আন্তরিকতার সেতুবন্ধ তৈরি করে। পাশাপাশি শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টি এবং একটি মানবিক ও আলোকিত প্রজন্ম গড়ে তুলতেও ইতিবাচক ভূমিকা রাখে। আনন্দ, উচ্ছ্বাস, ভালোবাসা ও সম্প্রীতির আবহে আয়োজিত ‘সম্প্রীতির বন্ধন ২০২৬’ শুধু একটি মিলনমেলায় সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারের পাশাপাশি শিক্ষার অগ্রযাত্রায় সম্মিলিত প্রত্যয়ের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।