আনন্দবাস গ্রাম বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য কর্মী সভা অনুষ্ঠিত
মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামবাসীর উদ্যোগে আনন্দবাস গ্রাম বিএনপির আয়োজনে একটি গুরুত্বপূর্ণ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মো: আব্দুর রশিদ।
আনন্দবাস গ্রামের বিশিষ্ট বিএনপি নেতা জনাব আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রমজান আলী (মেম্বার)।
যুবনেতা এনামুল ইসলামের চমৎকার সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা যুবদলের সভাপতি আবুল হাসান, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজির।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবনেতা হালিম, মুজিবনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহিন শেখ, ছাত্রনেতা মিঠুন, রিয়াজ শেখ, বাইজিদ মোল্লা, কামাল পাশা, শিক্ষক নেতা বাইজিদ মাস্টার এবং ভবরপাড়া গ্রামের সাবেক মেম্বার বগা মোল্লাসহ বিভিন্ন গ্রাম থেকে আসা অসংখ্য নেতাকর্মী।
কর্মী সমাবেশে স্থানীয় নির্বাচন নিয়ে বিশেষভাবে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং স্থানীয় বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

