Dhaka post
ঢাকাশুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তিতে চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশ ও সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে কুমিল্লার লাকসামে লাকসাম কালচারাল সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লাকসাম উপজেলা অডিটোরিয়াম কক্ষে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ, লাকসাম কালচারাল সেন্টারের প্রধান উপদেষ্টা কামাল হোসেন হেলাল, উপদেষ্টা বিশ্বতম সাহা বিশু ও সাংবাদিক সেলিম চৌধুরী হিরা। সভাপতিত্ব করেন সেন্টারের সাধারণ সম্পাদক (নৃত্য বিভাগ) শিশির দত্ত।
আলোচনায় বক্তারা বলেন, শিশুদের মেধা ও মনন বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা গুরুত্বপূর্ণ। সংগীত, নৃত্য, আবৃত্তি ও চিত্রাঙ্কনের মতো সৃজনশীল কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। প্রধান অতিথি ইউএনও নার্গিস সুলতানা বলেন, শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, চিত্র প্রদর্শনী, স্পোকেন ইংলিশ, সংগীত, নৃত্য, আবৃত্তি ও তবলা পরিবেশনা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।