Dhaka post
ঢাকাশুক্রবার , ১৩ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ

কাহারোল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন এমপি মনজুরুল ইসলাম

দিনাজপুরের কাহারোল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান…

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে নাগরিক সমাবেশ, প্রধান অতিথি মামুনুল হক

গণভোটের রায় বাস্তবায়ন এবং তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে দিনাজপুরের বীরগঞ্জে নাগরিক সমাবেশ…

পলাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের উদ্যোগ, সভায় নানা সিদ্ধান্ত

নরসিংদীর পলাশ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধ, মাদক নির্মূল, বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতিখার আহমেদ। সভায় উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জুয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর আজাদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুম ভূঁইয়া, পলাশ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক কারী ইসমাইল হোসেন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনি। এ ছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সভায় অংশ নেন। সভায় উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে কিশোর গ্যাংয়ের বিস্তার রোধ, মাদক ব্যবসা ও সেবন বন্ধ, চুরি নিয়ন্ত্রণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে উপজেলার বিভিন্ন স্থানে বায়েজী ব্যবসায়ীদের কার্যক্রম নিয়ন্ত্রণ ও তাদের ওপর নিয়মিত নজরদারি বাড়ানোর বিষয়েও গুরুত্বারোপ করা হয়। সভায় বক্তারা বলেন, পলাশ উপজেলায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তারা আরও বলেন, মাদক, চুরি ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে নিয়মিত নজরদারির পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। অপরাধের প্রকৃত কারণ চিহ্নিত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এদিকে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, পরিকল্পনা প্রণয়ন ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়।

আমাদের ফেইসবুক পেজ

রাজনীতি

আরও পড়ুন

আটপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্ধারণে অনিয়মের অভিযোগ

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

কাহারোল উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একতলা ভবনের উদ্বোধন করেন এমপি মনজুরুল ইসলাম

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বীরগঞ্জে নাগরিক সমাবেশ, প্রধান অতিথি মামুনুল হক

পলাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে প্রশাসনের উদ্যোগ, সভায় নানা সিদ্ধান্ত

চৌদ্দগ্রামে চিওড়া বেগম ফয়জুন্নেসা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত গভর্নিং বডি’র প্রথম সভা অনুষ্ঠিত।

কাহারোলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

মথুরাপুর লোকসভা কেন্দ্রে ঝাঁপবেরিয়া এক বেসরকারি হলে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের সাংগঠনিক সভা ও যোগদান কর্মসূচি, উপস্থিত বিশিষ্ট নেতৃত্ব

রাজশাহীর পবা ভূমি অফিস,খড়খড়ি বিদ্যুৎ কেন্দ্রে মধ্যে রাত্রে বোমা হামলা চালায় গুপ্ত বাহিনী

সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার।

সাধন কে.জি. ও প্রাথমিক বিদ্যালয়ের ৬৩তম বাৎসরিক উৎসব উপলক্ষে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবির

বীরগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের পাঁয়তারা, গাছ কর্তনের অভিযোগ

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কলকাতার নামিদামি স্কুলকে পিছনে ফেলে রাজ্যস্তরে দ্বিতীয় স্থান! বিদ্যা সেতু ২০২৬-এ সাফল্যের মুকুট সহরারহাট পূর্বাশা নার্সারি ও কে.জি. প্রাইমারি স্কুলের

বিশ্ব

আরও পড়ুন

অপরাধ

আরও পড়ুন

আপনার এলাকার খবর

খুঁজুন

মতামত

আরও পড়ুন

বিনোদন

আরও পড়ুন

অপরাধ

আরও পড়ুন

ফটো গ্যালারি

আরও পড়ুন